জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদের নয়

১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদ নন

জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদ নন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল হতে নির্বাচন করা ও শাখা ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদকে জনতা কর্তৃক জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দেখা গেছে, ভিডিওর দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। মূলত একটি ব্যক্তিগত বিরোধের ভিডিওকে কেন্দ্র করে এই রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম এবং ভিডিওর উচ্চমানের ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এই ঘটনার সাথে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের কোনো সম্পর্ক নেই। 

‘ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদকে জুতাপেটা করছেন দিলেন জনগণ’ শিরোনামে প্রচারিত ভিডিওর ঘটনাটি মূলত মেট্রোরেল স্টেশন এলাকায় ঘটেছিল, যেখানে এক তরুণীর গায়ে অন্য এক ব্যক্তির ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের সূত্রপাত হয়। প্রেমিকার গায়ে হাত লাগার অভিযোগে সেখানে উপস্থিত ব্যক্তিরা ওই যুবককে মারধর করেন। ভিডিওর স্পট ফুটেজে যে ব্যক্তির চেহারা দেখা যাচ্ছে, তার সাথে আবিদুল ইসলামের চেহারার কোনো মিল নেই।

একটি ভিন্ন ও ব্যক্তিগত পর্যায়ের সংঘাতের ভিডিওকে রাজনৈতিক রং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাঠকদের প্রতি অনুরোধ, এ ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিন।

তথ্যসূত্র: দ্য ডিসেন্ট

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬