আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা

১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © ফাইল ছবি

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

দুই ইউনিটের (বি.এসসি. ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রাম) মেধাতালিকায় মোট ৩ হাজার ২২৬ জন শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন। মেধাতালিকা অনুযায়ী সবার সেরা হয়েছেন আরাফ বিন ফারুক। দ্বিতীয় হয়েছেন আহনাফ তাহমিদ রাফিদ। তৃতীয় স্থান অধিকারী তাহসিন হাবিব। এরপরে, অর্থাৎ চতুর্থ থেকে দশম পর্যন্ত আছেন সৈয়দ ইবতিহাজ ইসলাম, আশিকুর রহমান নাবিল, আবরার আঞ্জুম আব্দুল্লাহ, রায়ান আবেদিন, সামিনুল হক সামিন, মো. আসির আবরার ও শাহরিয়ার নাফি।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের (admission.iutoic-dhaka.edu) বিজ্ঞপ্তিতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে ৪ মের মধ্যে মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের তাদের পছন্দের বিষয় (সাবজেক্ট চয়েজ) পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের তাদের আগ্রহের ভিত্তিতে বিভিন্ন বিভাগ নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) পরিচালিত বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬