নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাঙচুর

২৩ মার্চ ২০২০, ০৬:২৪ PM
নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল

নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল © সংগৃহীত

নাটোর জেলা পরিষদের বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ফেলেছে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী। সোমবার সকালে জেলা পরিষদের অফিস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, জেলা পরিষদের প্রবেশ মুখের পাশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে মন্ত্রাণালয়ের অনুমোদন সাপেক্ষে ই-টেন্ডারের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির কাজ শুরু হয়।

এরপর গত ১৭ মার্চ জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ২৬ মার্চকে সামনে রেখে অবশিষ্ট নির্মাণ কাজ চলছিল। এ অবস্থায় আজ সকালে কতিপয় বহিরাগত সন্ত্রাসী যুবক জেলা পরিষদের ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেদীর অংশ বিশেষ ভেঙে ফেলে।

নাটোর জেলা পরিষদ সদস্য শফিউল আজম এ জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পরে সংবাদ পেয়ে নাটোর নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ জানান, জেলা পরিষদের প্রবেশ মুখের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ই-টেন্ডারের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির কাজ শুরু হয়।

তিনি জানান, মোহম্মদ আলী মিঠু কার্যাদেশ পাওয়ার পর বঙ্গবন্ধুর ম্যুরালটি দ্রুত নির্মাণ কাজ শুরু করেন। ম্যুরালের কাজ অসমাপ্ত অবস্থায় মুজিববর্ষ উপলক্ষে গত ১৭ মার্চ জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঠিকাদার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে অসমাপ্ত নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কাজ করছিলেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence