‘একজন ভোট দিলেও বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে’

২১ মার্চ ২০২০, ০৭:০৮ PM

© ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশে একটি নির্দিষ্ট শতাংশ ভোট না পেলে পুনরায় সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানে এ রকম কোনো সুযোগ নেই। ফলে কোনো নির্বাচনে এক ভোট পেলেও আমরা বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে’।

আজ শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই তাই ভোট কম পড়ে। ভোটাররা ভোট দিতে আসবে কি আসবে না এটি তাদের ব্যাপার। ভোটাররা ভোট দিতে না এলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব নির্বাচন কমিশনের না।

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দুপুর আড়াইটা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে। গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে পড়েছে ৪০ শতাংশ ভোট বলে জানান তিনি।

ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬
বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবিতে প্রথম হল হিসেবে অনলাইন পেমেন্ট চালু করল শেখ মুজিবুর …
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন
  • ২২ এপ্রিল ২০২৬