ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনকে হাইকোর্টের সতর্কতা

১১ মার্চ ২০২০, ০৭:১০ PM

© ফাইল ফটো

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হতে বলেছেন হাইকোর্ট। আদালত জানিয়েছে, বাংলাদেশ ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত। যদি ঢাকায় কোনোভাবে করোনার সাথে ডেঙ্গুর প্রার্দুভাব শুরু হয়। তখন মানুষের শেষ জায়গাটিও থাকবে না।

বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, বিএসটিআই এর পক্ষে ছিলেন সরকার এম আর হাসান মামুন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close