করোনা ভাইরাস: চীন ফেরত আরেক শিক্ষার্থী হাসপাতালে

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ AM

© ফাইল ফটো

চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়।

১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও মেডিসিন বিভাগীয় প্রধান দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে রমেকের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চীন ফেরত অন্য আরেক শিক্ষার্থীর করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মুখের লালা, রক্ত ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে।

তবে তাঁর শরীরে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। পরে দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬