‘কৃষকদের জন্য কৃষি-বীমা চালু করবে সরকার’

০৫ নভেম্বর ২০১৯, ০৬:৫২ PM

© কৃষি বাতায়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় হাওড় অঞ্চলের কৃষকদের জন্য কৃষি-বীমা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় বীমা সুবিধা নিশ্চিত করার ওপরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ক্ষুদ্র বীমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক একটি সমীকরণ অনুযায়ী প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বিপর্যয়ের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের বিমা ব্যবস্থার প্রয়োগ এখনো কিন্তু তেমন নেই। আমাদের যারা কম আয়ের মানুষ, এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষতি কিভাবে মেটানো যায় এবং তাদের জীবনে কিভাবে নিরাপদ করা যায়, সে জন্য তাদের জন্য বিশেষ বিমা স্কিম ব্যবস্থা করে দিলে তারা নিরাপদ থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, এই ধরণের বিমার ব্যবস্থা যদি নেয়া হয় তাহলে সেটা নতুন একটি পদক্ষেপ হবে।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close