দেশের মানুষের সেবা করতে এসে হত্যাকাণ্ডের শিকার চিকিৎসক

২৩ অক্টোবর ২০১৯, ০৯:৫৮ AM

চট্টগ্রামের সিতাকুণ্ড থেকে শাহ আলম (৫৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহ আলম সিতাকুণ্ডের ছোট কুমিরায় অবস্থিত ‘বেবি কেয়ার ক্লিনিক’র মালিক ছিলেন। তিনি ওই এলাকার মৃত আজিজুল হক মাস্টারের ছেলে।

নিহতের পরিবার জানায়, ৩০ বছর সৌদি আরবের মদিনার আল ওলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর দেশের মানুষের সেবা করার কথা চিন্তা করে ২০১৭ সালের শেষের দিকে দেশে ফিরে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন ‘বেবি কেয়ার ক্লিনিক’। অসহায় গরিব শিশুদের বিনামূল্যে পরামর্শের পাশাপাশি ওষুধ ও অপারেশন করাতেন তিনি। কিন্তু তার উদ্যোগ থেমে গেল দু'বছেরই। সীতাকুন্ডে মহাসড়কের পাশ থেকে উদ্ধার হলো শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমের (৫৫) মরদেহ। তাকে হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করেছে। সিআইডি ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ডা. শাহ আলমের ভাগনি ঢাকায় অবস্থিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক শারমিন সিদ্দিকী জানান, ক্লিনিক শেষ করে প্রতি রাতে চট্রগ্রাম শহরের বাসায় ফিরতেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত বাসায় না ফেরায় তার স্ত্রীকে ফোন করি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামার লাশের ছবি ছড়িয়ে পড়লে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

শনিবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের স্ত্রী ওমরানা আজমেরি সিদ্দিকা কান্তা। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, যা বলার পুলিশকে বলেছি।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত শামীম শেখ বলেন, ‘ এটা হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ হত্যায় মামলা হয়েছে। আমরা একে গুরুত্ব দিয়ে দেখছি। তদন্তে যার নাম আসবে তাকে আইনের আওতায় আনা হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬