বান্দরবানে বি‌দেশি ছাত্রী আটক

৩০ আগস্ট ২০১৯, ০৮:০৫ PM

বান্দরবানে এক বিদেশি ছাত্রী আটক হ‌য়ে‌ছেন। তার নাম মনিকা জিরেল (২৫)। তিনি নেপা‌লের নাগরিক। শুক্রবার (৩০ আগস্ট) দুপু‌রে বান্দরবান রোয়াংছ‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়। অনুমতি না নি‌য়ে বেড়াতে আসায় তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটক নেপালি ছাত্রী মনিকা জিরেল বর্তমানে থানা হেফাজতে আছেন। বান্দরবান ভ্রমণের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। সে‌টি তার কা‌ছে নেই। বর্তমা‌নে অনুম‌তির জন্য কার্যক্রম চলছে। যদি অনুমতি পান, তাহলে তিনি রোয়াংছড়ি বেড়া‌তে পার‌বেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নি‌য়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চট্টগ্রাম ফেরত পাঠানো হবে। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওসি জানান, বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির ওয়াগ্যাই পাড়ার পিং‌কি তঞ্চঙ্গ্যা চী‌নে ম‌নিকা জি‌রেলের বড় বো‌নের সঙ্গে চাকরি ক‌রেন। চীন থে‌কে পিং‌কি বাংলাদে‌শে ফি‌রে বান্ধবীর ছোট বোন ম‌নিকা জি‌রে‌লের সঙ্গে দেখা ক‌রে ও তা‌কে নি‌য়ে রোয়াংছ‌ড়ির নিজ বা‌ড়ি‌তে বেড়া‌তে চ‌লে আসেন। গো‌য়েন্দা পু‌লি‌শের ম‌নিকা‌কে দে‌খে স‌ন্দেহ হ‌লে জিজ্ঞাসাবাদ ক‌রা হয়। প‌রে ম‌নিকা জি‌রেল নে‌পালি প‌রিচয় দি‌লে অনুমতি ছাড়া বান্দরবা‌নে প্রবেশ করার কার‌ণে আটক ক‌রে বান্দরবান সদর থানা পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬