বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রীর মৃত্যু

২২ আগস্ট ২০১৯, ০৪:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বেলি সুলতানা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়ায়। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বেলি সুলতানা একই এলাকার মকছুদ আহমদের মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার পরিবার জানায়, কলেজ ছাত্রী বেলি সকালে বাড়ির উঠানে পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে যায়।  তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাহির হোসেন ভূঁইয়া বলেন, পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬