বাংলাদেশের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো

১৭ আগস্ট ২০১৯, ০৩:০৯ PM

© সংগৃহীত

অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আগামী ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। শনিবার (১৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণা করেন।

ডোমিঙ্গো ২০১২ সালের শেষ থেকে ২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ ছিলেন। গেল ৭ আগস্ট বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিতে ঢাকায় আসেন তিনি। তাতে টাইগারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজের ভাবনা বিসিবির কাছে তুলে ধরেন।

বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সাক্ষাৎকার দেন রাসেল। চাউর হয়েছে, দারুণ প্রেজেন্টেশনে বুঁদ করে রাখেন গোটা ইন্টারভিউ বোর্ড। তাতে বিসিবিও সন্তুষ্ট হয়। ফলে খুশি মনেই ফিরে যান তিনি। উল্লেখ্য, ২০২০ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি মাথায় রেখেই তাকে কোচ নিয়োগ দিল বিসিবি।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬