মদপানে তিন বন্ধুর মৃত্যু

১৫ আগস্ট ২০১৯, ০৮:১৬ PM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে মদপানে তিন বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। বুধবার (১৪ আগস্ট) রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, বুধবার রাতে চারজনকে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিশ্বজিৎ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।পরে বেসরকারি হাসপাতালে মিল্টন গোমেজের মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজন নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, চারজনের বাড়িই মালিপাড়ায়। তারা নিয়মিত মদ পান করে। মালিপাড়ায় আগে নিজেরাই মদ উৎপাদন করে বিক্রি করতো এবং পানও করতো। কিন্তু ছয়মাস আগে আমরা রেইড দিয়ে সেটা বন্ধ করেছি।

ওসি আরও বলেন, অসুস্থ উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- তারা কেরু কোম্পানির ভদকা মদ পান করেছিল। আমরা যেটা জেনেছি- অনুমোদিত দোকানের মদ বাইরে এনে ভেজাল করা হয়। এক বোতলের মদে অন্য মদ মিশিয়ে ২-৩ বোতল করা হয়। সেই ভেজাল মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কি না, সেটা আমরা তদন্ত করে দেখব।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬