শিক্ষার্থী বহনকারী ভ্যান খালে পড়ে ২জন নিহত

৩০ জুলাই ২০১৯, ০৪:২৬ PM

© সংগৃহীত

শিক্ষার্থী বহনকারী বক্সভ্যান খালে পড়ে ২ শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় (৩০ জুলাই) ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর মূলপাইনের শাখা সড়কের নির্মল মাস্টারের বাড়ির সামনে। এই ঘটনায় আরও ১১ শিক্ষার্থী আহত হয়েছে।

নিহত দুই শিক্ষার্থী হলো- ময়মনসিংহের জয়নাল আবেদীনের মেয়ে লামিয়া (৬) এবং একই উপজেলার সাকরাল গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আবদুল্লাহ (৭)। লামিয়া মূলপাই গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। হতাহত সকলেই উজিরপুরের মূলপাইন দারুসুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলপাইন দারুসুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার নিয়মিত ভ্যান চালক একিন হাওলাদারের মা দুইদিন আগে মারা যাওয়ায় বদলী চালক হিসেবে মাদ্রাসার ভ্যান চালানোর দায়িত্ব পান একই এলাকার মহিউদ্দিন সিকদার। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে ১৮জন ক্ষুদে শিক্ষার্থী নিয়ে একটি ব্যাটারিচালিত বক্সভ্যান দারুসুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিলো। মাদ্রাসার অদূরে মূলপাইন সড়কের নির্মল মাস্টারের বাড়ি এলাকা অতিক্রমকালে বক্স ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ১৮ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ১৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর শিশু শিক্ষার্থী লামিয়া এবং আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাকসুদুর রহমান জানিয়েছেন, শিশুরা পানিতে ডুবে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা শারীরিকভাবে তেমন কোনো আঘাতপ্রাপ্ত হয়নি। তাদের চিকিৎসা চলছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) শিশির কুমার পাল বলেন, নিহত দুই শিশুর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬