পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

২৭ জুলাই ২০১৯, ০৫:২৫ PM

© সংগৃহীত

পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িযার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মুন্সিবাড়ি এলাকায়। নিহত দুই সহোদর ওই এলাকার মো. জামাল মিয়ার শিশু সন্তান।

জানা যায়, উপজেলা খাদুরাইল গ্রামের মো. জামাল মিয়া দিনাজপুর শহরের একটি বেকারিতে চাকরি করার সুবাধে পরিবার পরিজন নিয়ে বাসা ভাড়া করে সেখানে বসবাস করতেন। গতকাল শুক্রবার দুপুরে মো. জামাল মিয়া জুমার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাসায় ফিরে দেখেন তার দুই শিশু পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন স্থানে তাদের খুঁজে না পাওয়ার পর স্থানীয়রা জামাল মিয়ার বাসার পাশের পুকুরে তার দুই শিশুর লাশ ভাসতে দেখে। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার রাতে তার মৃত দুই শিশু পুত্রকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজ গ্রাম খাদুরাইলে নিয়ে আসা হয়। আজ শনিবার সকালে তাদেরকে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। শিশু দু’টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬