দুই জেলায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

২৯ মার্চ ২০২৬, ০৮:২৩ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৮:২৪ AM
প্রশাসনের অভিযানে তেল উদ্ধার

প্রশাসনের অভিযানে তেল উদ্ধার © টিডিসি ফটো

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের অভিযানে গাজীপুর ও নেত্রকোনায় মোট সাড়ে ৬ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সড়কের ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে আসছিল। অভিযানকালে চক্রের বাকি সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে ‘মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। 

অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিক জহিরুল হক বকুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল স্থানীয় দুই ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে এবং তা নিকটস্থ ফিলিং স্টেশনের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দসহ ব্যবসায়ী এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মো. রিফাতুল ইসলাম। জব্দকৃত সেই পেট্রোল আজ শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন ফায়দা নিতে না পারে, সেজন্য জেলাজুড়ে প্রশাসনের এই কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি, হাসিনার ফেরা নিয়ে কী আছ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং: সব অধ্যক্ষকে ৮ দিনের মধ্যে ত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬