পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের কাজ কী?

২৮ মার্চ ২০২৬, ০১:০১ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ PM
পেট্রোল পাম্প

পেট্রোল পাম্প © সংগৃহীত

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় গত শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/ সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই ট্যাগ অফিসারদের নিয়োগের সিদ্ধান্ত নিলো সরকার। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন বলেও জানানো হয়েছে।  

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9