কুড়িগ্রাম

ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

২৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ PM
কুড়িগ্রামে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন

কুড়িগ্রামে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন © টিডিসি

কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এক জরুরি ঘোষণায় জানানো হয়, অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারকে প্রতিদিন তেল বিতরণ শুরুর আগে মজুদের তথ্য প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বোতল, ড্রাম বা কনটেইনারে করে কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ করা যাবে না। তবে শুধুমাত্র সরকারি বা বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কাগজের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন : টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

এ ছাড়া মোটরসাইকেলসহ সকল যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহের সময় বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তা প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের জন্য নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।

জেলা প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হবে।

জনদুর্ভোগ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬