সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

২৮ মার্চ ২০২৬, ১১:২৪ AM
পেট্রোল পাম্প

পেট্রোল পাম্প © এআই সৃষ্ট ছবি

দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভার সিদ্ধান্তে বলা হয়, ‘দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি শেষ, প্রাথমিকে নেওয়া হবে বাড়তি ক্লাস

ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

দুর্নীতির মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগ…
  • ১২ জুলাই ২০২৬
বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করল সিআইডি
  • ১২ জুলাই ২০২৬
প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন হয়নি 
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির টাকা দ্বিগুণ হচ্ছে
  • ১২ জুলাই ২০২৬
দীর্ঘ আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল…
  • ১২ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি, বিলম্ব …
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence