শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি শেষ, প্রাথমিকে নেওয়া হবে বাড়তি ক্লাস

২৮ মার্চ ২০২৬, ১১:০৬ AM
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক © এআই সৃষ্ট ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা প্রায় ৪০দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (২৮ মার্চ)। আগামীকাল রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান মুখর হয়ে উঠবে শিক্ষার্থীদের পদচারণায়। শিখন ঘাটতি পূরণে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে বাড়তি ক্লাস।

লম্বা ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও আগামীকাল (২৯ মার্চ) থেকে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমান ছুটি নির্ধারণ করেন। এতে ছুটি নিয়ে বৈষম্য দূর হয়।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায় তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।

আরও পড়ুন: আমি একটি দলের মত বিশ্বাস করি, কিন্তু ঢাবিতে সার্বজনীন উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের ছুটিও শেষ হচ্ছে ২৮ মার্চ। ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।

পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী শনিবারগুলোয় চলবে পাঠদান।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬