ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

২৪ মার্চ ২০২৬, ০৭:৩২ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ AM
অফিস কার্যক্রম

অফিস কার্যক্রম © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় চালু হচ্ছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিসের নিয়মিত সময়সূচি।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে। পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফিরছেন বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ। ইতোমধ্যে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ঢাকায় ফিরে এসেছেন এবং আজ থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসছে অফিসপাড়ায়।

এর আগে, চলতি বছর ঈদের ছুটি একদিন বাড়িয়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। 

এছাড়াও উৎসবকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। 

ট্যাগ: ছুটি ঈদ
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬