নাড়ির টানে বাড়ি ফেরা মাভাবিপ্রবি শিক্ষার্থীরা ক্যারিয়ারের টানে ফিরছেন ক্যাম্পাসে

২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক © সংগৃহীত

নাড়ির টানে পরিবারের সান্নিধ্যে ঈদের ছুটি কাটিয়ে আবারও স্বপ্নের ডাকে ক্যাম্পাসমুখী হচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। ছুটির আমেজ পেরিয়ে শিক্ষাজীবনের বাস্তবতায় ফিরে আসার এই যাত্রা শুধু শ্রেণিকক্ষে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, অ্যাকাডেমিক ধারাবাহিকতা রক্ষা এবং নিজেকে আরও প্রস্তুত করে তোলার এক নতুন অঙ্গীকারের প্রতিফলন। 

পরিবার-পরিজনের উষ্ণতা পেছনে ফেলে শিক্ষার্থীরা আবারও ছুটছেন প্রিয় ক্যাম্পাসে, যেখানে অপেক্ষা করছে অসমাপ্ত পাঠ, নতুন লক্ষ্য এবং নিজেকে গড়ে তোলার নিরন্তর সংগ্রাম। পরিবারের উষ্ণতা ছেড়ে ক্যাম্পাস জীবনের সেই করুণ বাস্তব জীবনে আবার ফিরে আসার বিষয়ে মাভাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফিফ বিন সাঈদ মন্তব্য করেন, ‘পরিবারের আদর, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঈদের আমেজ ছেড়ে আসাটা সহজ নয়, কিন্তু ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার জেদটা তার চেয়েও শক্তিশালী। ফেলে আসা রঙিন স্মৃতিগুলোই এখন আমাদের সামনের দিনগুলোতে পরিশ্রম করার অনুপ্রেরণা হয়ে থাকুক। ব্যাক টু ক্যাম্পাস, ব্যাক টু রিয়েলিটি!’

ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাঈমুল ইসলাম সাগর মনে করেন, ‘ক্যারিয়ারের কথা মাথায় রেখেই আবার ক্যাম্পাসমুখী হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা নতুন উদ্যমে শিক্ষাঙ্গনে ফিরে আসছেন। ক্লাস, পরীক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীর সরব উপস্থিতিতে ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। আমি মনে করি, ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয় জীবন  সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সব বাঁধা পেরিয়ে আবারও আমাদের ছুটে চলা, স্বপ্নের পথে।’

লাইফ সায়েন্স অনুষদের শিক্ষার্থী ইসরাত জাহান মিম বেশ আবেগপ্রবণ কণ্ঠে বলেন, ‘ঈদের আনন্দ, পরিবারের সান্নিধ্য আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন এখনো মন জুড়ে রয়ে গেছে। তবু স্বপ্নগুলো তো থেমে থাকে না, নিজেকে গড়ে তোলা আর লক্ষ্য পূরণের তাগিদেই আবার ফিরতে হয় ক্যাম্পাসের সেই চেনা ব্যস্ততায়। সত্যি বলতে পেছনে ফেলে আসা এই ভালোবাসাগুলোই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। ক্যাম্পাসে ফেরা মানেই ব্যাক টু ক্যাম্পাস, ব্যাক টু ড্রিমস।’

সব মিলিয়ে, প্রিয়জনদের সান্নিধ্য থেকে বিদায় নিয়ে আবারও স্বপ্নের পথে হাঁটা শুরু করেছেন মাভাবিপ্রবির শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফিরলে আবার নতুন উদ্যমে গতি পাবে পড়াশোনা, আরও এক ধাপ এগিয়ে যাবে ভবিষ্যৎ গড়ার স্বপ্নযাত্রা।

বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন ২০ জুলাই পর্যন্ত
  • ০৮ জুলাই ২০২৬
জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়াদের বিরুদ্ধে কঠো…
  • ০৮ জুলাই ২০২৬
হলে সিট দখল ও ছাত্রদল নেতার মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত …
  • ০৮ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতবে কোন দেশ, যা বলছে সুপার কম্পিউটার
  • ০৮ জুলাই ২০২৬
ভিএআর বিতর্কে অবশেষে মুখ খুলল ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ১৮ জুলাই পর্যন্ত
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence