ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা

২৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ AM
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ © সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করেছেন। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এএফপির 

জরুরি এই পদক্ষেপকে ‘বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আওতায় আসন্ন পবিত্র ইস্টার সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল ও সরকারি মন্ত্রণালয় বন্ধ থাকবে।

রদ্রিগেজ জানান, টানা ৪৫ দিনের উচ্চ তাপমাত্রা দেশের আগে থেকেই দুর্বল বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। ঘোষণাকালে তিনি বলেন, ‘এই সপ্তাহে আমি পুরো শিক্ষা খাতের জন্য ছুটি ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে মন্ত্রণালয়গুলোতেও ছুটি পালন করতে হবে। তবে জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

ভেনেজুয়েলায় বিদ্যুৎ রেশনিংয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশটিতে প্রায়ই কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় বা ইস্টার মৌসুমে শ্রেণি কার্যক্রম স্থগিত রাখা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই এই সংকট দেখা দিয়েছে। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬