টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

২৮ মার্চ ২০২৬, ০৬:৪০ PM
পাবনার হিমায়েতপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার

পাবনার হিমায়েতপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার © টিডিসি

শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে শ্রী মনোজ কুমার বলেন, ‘সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পুরণ করে নিজেরাই টাকা জমা দিবেন।’

সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুলইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। 

এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ,সাংবাদিক, আশ্রমকর্মী এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি সৎসঙ্গ নেতৃবৃন্দের সাথে আশ্রমনের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর ভারতের সহকারী হাইকমিশনার পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনার কে স্বাগত জানান।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9