বাণিজ্য পড়েও অন্য পথে সুশোভন, ডিগ্রির চেয়ে বড় ছিল অভিনয়ের স্বপ্ন

২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০১:১১ PM
সুশোভন সোনু রায়

সুশোভন সোনু রায় © সৌজন্যে প্রাপ্ত

বাণিজ্যের ডিগ্রি হাতে নিয়ে কলেজ থেকে বেরোনোর পর অনেকের মতো কর্পোরেট পেশায় না গিয়ে ভিন্ন পথ বেছে নেন সুশোভন সোনু রায়। ক্যামেরা ও মঞ্চের আলোর প্রতি আকর্ষণ থেকেই পারফর্মিং আর্টসের জগতে তার পথচলা শুরু, যা ধীরে ধীরে তাকে অভিনয়ের দিকে নিয়ে আসে।

ভারতের হাওড়ায় জন্ম সুশোভন সোনু রায়ের, বড় হয়েছেন কলকাতায়। ছোটবেলায় দুর্ঘটনায় বাবাকে হারান। মায়ের সঙ্গে কঠিন পরিস্থিতিতে বড় হয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি নৃত্যের প্রতি আগ্রহ ছিল সুশোভনের। একটি নৃত্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে দুই বছর ওয়েস্টার্ন ড্যান্সের প্রশিক্ষণ নেন। পপ ড্যান্স ছিল তার পছন্দের শৈলী। একাধিক মঞ্চ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। মা চাইতেন ছেলে গান শিখুক, তবে সুশোভন নৃত্যকেই বেছে নেন।

২০১৬ সালে দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন। এরপর মুম্বাইয়ের বিভিন্ন প্রজেক্টে অডিশন দেন। পরে কলকাতায় ফিরে পরিচালক ও প্রযোজক পীযূষ সাহার প্রযোজনা সংস্থায় ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত অভিনয় কর্মশালায় অংশ নেন।

২০১৯ সালে আকাশ আট চ্যানেলের আনন্দময়ী মা ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার। প্রয়াত পরিচালক দেবীদাস ভট্টাচার্যের নির্দেশনায় বৈষ্ণব ভক্তের চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে স্টার জলসার মোহর ও কোড়াপাখিতে অভিনয় করেন। যেখানে কোড়াপাখিতে পার্নো মিত্রের বিপরীতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া জি বাংলার যমুনা ঢাকি এবং স্টার জলসার তিতলি ও খেলাঘরে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

করোনাকালীন সময়ে টেলিভিশনে কাজের গতি কিছুটা কমে গেলে ২০২৩ সালে মডেলিংয়ে যুক্ত হন। হলিডে ইন হোটেল, ডাবর, অ্যামাজন ও বিগ বাজারসহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। কলকাতায় অনুষ্ঠিত 'এথনিক এলিগ্যান্স ২০২৫' সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন সুশোভন। পোর্টফোলিও প্রেজেন্টেশন, র‍্যাম্প ওয়াক এবং ইন্টারভিউসহ একাধিক ধাপে অংশ নিয়ে এই স্বীকৃতি অর্জন করেন।

সম্প্রতি বাংলা চলচ্চিত্র টেক কেয়ার ভালোবাসাতে জয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে তার। বন্ধুত্ব, সম্পর্ক ও তরুণ প্রজন্মের আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের গল্প। চার বন্ধুর সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জয় চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি হিসেবে সামনে আসে।

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9