সব ছাত্রের সমস্যা জানতে চান নুর, নতুন উদ্যোগ

১৯ জুন ২০১৯, ১১:০২ PM
ভিপি নুরুল হক নুর

ভিপি নুরুল হক নুর

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর ইতোমধ্যেই বেশ কয়েক মাস পার হয়ে গেছে। এ সময়ে অধিকাংশ কাজগুলোই ভিপি ও জিএসসহ অন্যান্য নেতারা নিজ নিজ জায়গা থেকে করেছেন। সে ক্ষেত্রে কারো কথা বলার জায়গা ছিল না। তবে সেই জায়গা দিতে যাচ্ছে ডাকসু। এজন্য গ্রহণ করা হয়েছে প্রশংসনীয় একটি উদ্যোগ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছে কেন্দ্রীয় সংসদ। এজন্য ইতোমধ্যেই ৩০টি বক্স চেয়ে কোষাধ্যক্ষ বরাবার আবেদন করেছেন ভিপি নুরুল হক নুর। তাতে লিখেছেন, ‘২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হওয়ায় ডাকসুর প্রতি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার পরিধি অত্যন্ত বেশি, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে আমরা নির্বাচিত প্রতিনিধিরাও প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন কাজে পরামর্শ শুনতে প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউট এবং লাইব্রেরীতে বিশ্ববিদ্যালয়ের লােগো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) লেখা একটি করে মােট ৩০ টি বক্স স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।’

নুরুল হক নুর বলেন, ‘নানা ধরণের প্রতিবন্ধকতা, অন্যদের অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু করার চেষ্টা থাকে সবসময়ই।’ ছাত্র-ছাত্রীরা তাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ তাকে ব্যক্তিগতভাবে মেইলও (vpducsu@gmail.com) করতে পারে বলে জানান তিনি।

ভিপি মো. নুরুল হকের আবেদন

 

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence