২১ দিনে কীভাবে কত টাকা পেয়েছেন, হিসাব দিলেন ওসমান হাদী

০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ AM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © সংগৃহীত

ঢাকা-৮ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা জোরালভাবে চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সম্প্রতি তিনি রাজধানীতে একটি ভ্যান র‍্যালি আয়োজন করেন।

রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসেনির্বাচনী ক্যাম্পেইনের জন্য সমর্থকদের পাঠানো অনুদানের ২১ দিনের হিসাব প্রকাশ করেছেন তিনি।

স্ট্যাটাসে ওসমান হাদী লিখেছেন, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তার নির্বাচনী ক্যাম্পেইনে— ব্যাংক: ১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা; বিকাশ: ১ লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা; নগদ: ৬ হাজার ০২৮ টাকা; রকেট: ৩ হাজার ৮৩৮ টাকা; সব মিলিয়ে মোট: ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা জমা পড়েছে।

তিনি জানান, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা বজায় রেখে ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণ হিসাব প্রকাশ করা হবে।

ওসমান হাদী আরও বলেন, যারা তার নির্বাচনী কার্যক্রমে সহায়তা করতে চান, তারা নিচের অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন— Osman Goni A/C: 20504300200298115, Islami Bank Bangladesh Limited, Bangla Motor Branch. বিকাশ/নগদ/রকেট: 01345944788 (Habibullah Misbah)।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬