বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

২০ আগস্ট ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
 র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান © সংগৃহীত

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২০ আগস্ট) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সজীব, সদস্য রিয়াসাত তানজিম অভি সদস্য, সদর উপজেলার সদস্যসচিব আসাদ আলমগীর এবং সদর থানা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

র‍্যালি পরবর্তী সমাবেশে হাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলায় র‍্যালি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা ও গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান নোবেল, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও এস এম হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান এবং সদস্যসচিব শামীম হাসান রাবু প্রমুখ।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950