ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ, বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ। সম্মেলনে বরিশাল জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খুরশীদ ওয়াহাব বলেন, ইতোমধ্যে ইসলামী ব্যাংক সকল বাধা পেরিয়ে গৌরবের সাথে ঘুরে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এখন গণমানুষের দোরগোঁড়ায়। গ্রাহকসেবা প্রদানে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। তিনি বাংলাদেশ ব্যাংক ও শরী’আহ নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট মালিকদের প্রতি আহবান জানান।

সম্মেলনে তথ্য প্রকাশ করা হয়, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের ৪৭৩টি উপজেলায় ২৭৮৩টি এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকসংখ্যা ৫০ লাখের বেশি। দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের ৩৯শতাংশ এবং বৈদেশিক রেমিট্যান্সের ৫৬শতাংশ এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শুধু ২০২৪ সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ২২৭৭ কোটি টাকা নতুন ডিপোজিট এবং ১৭ হাজার কোটি টাকা রেমিট্যান্স সংগৃহীত হয়েছে।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬