দাম কমবে ইলিশের, জানাল সরকার

২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
ইলিশের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ইলিশের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও দাম নাগালের মধ্যে না থাকায় বেশিরভাগ মানুষ ইলিশ খেতে পারে না। এবার ইলিশের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমরা চেষ্টা করছি, ইলিশের দাম কেজি প্রতি এক হাজার টাকার কমে নিয়ে আসার।

বুধবার (২৭ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে ১০০ দিন' উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 'এ বছর ইলিশ মাছের আহরণ গত বছরের তুলনায় কম ছিল। তার একটি অন্যতম কারণ ছিল ঠিক সময়ে বৃষ্টি না হওয়া। তাছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিংয়ের মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ আছে। তবে এ বছর আমাদের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে এবং বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে। 

তিনি আরও বলেন, 'তবে বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী এবং দাদন-ব্যবসাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে দ্রুত দাম কমে আসতে পারে।' 

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের ইলিশ প্রাপ্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে  বলেও জানিয়েছেন তিনি।  

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬