‘সরকার-প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করলে এই ঘটনা দেখতে হতো না’

২৭ নভেম্বর ২০২৪, ১২:১২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি © সংগৃহীত

সরকার ও প্রশাসন নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা দেখতে হতো না বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের দ্রুত তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মাঝে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।

বিবৃতিতে বলা হয়, সরকার ও প্রশাসন নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আমাদের আজকের এই ঘটনা দেখতে হতো না। চলমান ভয়াবহ অস্থিতিশীলতার দায় নিয়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সকল ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আরও বলা হয়, আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রাহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামের একজন এপিপি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া আদালত প্রাঙ্গণে মসজিদ ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। দুটি ঘটনাই অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় নাগরিক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইতিপূর্বে সনাতনী জাগরণী জোটের চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতার করা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে- বিগত কিছুদিন ধরে দেশজুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনাসহ বিভিন্ন আশংকাজনক পরিস্থিতিতে সরকার ও পুলিশ প্রশাসনের কাছ থেকে নিষ্ক্রিয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজে অদূরদর্শী ভূমিকাও দেখা যাচ্ছে। এতে করে পতিত ফ্যাসিবাদী শক্তি নানাবিধ ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।’

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬