আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট হাসনাত ও সারজিসের

২৮ অক্টোবর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সদ্য ক্ষমতাচ্যুত এ দলটি যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই জন সমন্বয়ক বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন। রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিট দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। 

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। 

এ বিষয়ে এডভোকেট আহসানুল করিম বলেন, দলটি যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।

এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬