যশোরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

২৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
আটক মাদক ব্যবসায়ীরা

আটক মাদক ব্যবসায়ীরা © টিডিসি

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকা থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক চার লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, শার্শা অগ্রভুলোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল ও খড়ডাঙ্গার মোস্তাফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে. রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কতিপয় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। মঙ্গলবার রাতে একটি আভিযানিক দল শার্শার বাগআচড়া বসতপুর মাঠপাড়ায় অভিযান চালায়। এ সময় ক্রয়-বিক্রয়ের জন্য ভারত থেকে আসা মজুদ করা ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক হয়। তাদের কাছে থাকা বাজারের ব্যাগের মধ্যে মোট ১২৮ বোতল ফেনসিডিল ও ৪টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে।

ট্যাগ: আটক
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬