পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৫

০৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের আটক ৫

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের আটক ৫

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৭ অক্টোবর) রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন– নীলফামারীর ডোমার এলাকার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) ও কল্যাণ রায় (২৪)। সোমবার রাত ১১টা দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, যে ৭ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬