সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ PM
অ্যাডভোকেট শিশির মনির

অ্যাডভোকেট শিশির মনির © সংগৃহীত

সুইডেনের পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের (বিপিসিএন) ২০২৬ সালের অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত শনিবার স্টকহোমে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন তার হাতে এই সম্মাননা তুলে দেন। আইনের শাসন, মানবাধিকার ও বিচারপ্রার্থী মানুষের মর্যাদা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জুলাই-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী পেশাজীবীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ড. আকতার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনটির সেক্রেটারি স্নায়ুবিজ্ঞানী ড. তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসিএন সুইডেনের বোর্ড সদস্যরা ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসী দক্ষ পেশাজীবীদের অবদান রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬