শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদের

০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ PM
রাশেদ খাঁন ও শিশির মনির

রাশেদ খাঁন ও শিশির মনির © টিডিসি সম্পাদিত

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন । বৃহস্পতিবার (৮ অক্টোর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে। এই কাজ দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিলো। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। তিনি একই সাথে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।

তিনি আরও বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরারের আসামিদের আইনজীবী হন তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে? সেই প্রশ্ন আমি রাখলাম। দেখবেন জুলাইয়ের সময় এই শিশির মনিরেরা রাজপথে নামেননি। তৎকালীন জুলাইয়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট আছে কি না আমার সন্দেহ আছে। তার প্রোফাইলটা পর্যন্ত লাল করা হয়নি।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খান বলেন, হাসিনা পালিয়ে গেছে। আগামী কোনো ডিসেম্বরেই সে আর ফিরবে না। এছাড়া, আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। 

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
হাসানের ম্যাজিকে প্রথম সাফল্য বাংলাদেশের
  • ২৯ অক্টোবর ২০২৬
এমপির সন্তানকেও গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয়নি
  • ২৯ অক্টোবর ২০২৬
বাবাকে ভিডিও কলে নির্যাতনের কথা জানান বর্ষা, হাসপাতালে গিয়…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক তিনজন
  • ২৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই বোনের মৃত্যু
  • ২৯ অক্টোবর ২০২৬