সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

২৬ জুলাই ২০২৬, ১০:১৫ AM
আইনজীবী শিশির মনির

আইনজীবী শিশির মনির © সংগৃহীত

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার নিয়ে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো বাধা সৃষ্টি করে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শনিবার (২৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা দায়িত্ব পালনকালে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে দায়িত্ব পালন শেষে অবশ্যই আইন অনুযায়ী তার বিচার করা যাবে। এক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোনো বাধা নেই।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

পরবর্তীতে সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালন করে আসলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছে।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬