ফ্রি ফায়ার টুর্নামেন্ট © টিডিসি ছবি
স্কুল-কলেজপড়ুয়া গেমারদের নিয়ে ৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাব। ‘আইডিয়াল ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল (INSF)’-এর অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে ২৪০টি দল। প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করছে অরবিট ই-স্পোর্টস অর্গানাইজেশন (ORBIT E-SPORTS ORGANISATION)। ইভেন্টটির মিডিয়া পার্টনার দ্য ডেইলি ক্যাম্পাস।
প্রতিযোগিতায় প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নিতে পারবেন। প্রতি দলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। টুর্নামেন্টটি ল্যান (LAN) পদ্ধতিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দলগুলোকে প্রথমে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে ভিজিট করুন এখানে।
নিবন্ধনের জন্য ভিজিট করুন এখানে।