এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: গাজীপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ফার্মেসিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম