মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ PM
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় © ফাইল ফটো

জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর সকাল ১০টা থেকে। সবশেষে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপরই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। তারই ধারাবাহিকতায় আজ আসনটিতে উপনির্বাচনের তফসিল জারি করল ইসি।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950