রাত ১টার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

০৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ঝড়

ঝড় © সংগৃহীত

রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার (৭ অক্টোবর) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানা যায়।

বার্তায় জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, রাজশাহী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে দেশের আট বিভাগেই আজ মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আর আগামী ৫ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। 

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close