ঊর্মিকে বরখাস্ত করায় পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

০৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
গোলাম মাওলা রনি ও (বামে) তাপসী তাবাসসুম ঊর্মি

গোলাম মাওলা রনি ও (বামে) তাপসী তাবাসসুম ঊর্মি © সংগৃহীত

চাকরিবিধি লংঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। 

পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঊর্মির পক্ষে দাড়িয়ে এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড আইডিতে করা পোস্টে তুলেছেন নানা প্রশ্ন।

রনি লিখেছেন, ‘তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো! যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়! দলবাজির জন্য পদোন্নতি হয়! দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকুরি বিধির দোহাই দেওয়া হয় না! একজন নবীন সরকারী কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন! কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন! শুধু মুখে মুখে লন্ডন-আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কীভাবে অগ্রসর হবো!’

এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ 

এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উসকানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহেত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেও উসকানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন।

ঊমির এসব  পোস্টের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে নেটিজেনরা মনে করছেন। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন সাংবাদিকদের জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence