অস্ট্রেলিয়ায় গাড়ি পার্কিংয়ের সময় চাপা পড়ে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

০৭ অক্টোবর ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
মো. ইসমাইল হোসেন

মো. ইসমাইল হোসেন © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় নিহত হয়েছেন মো. ইসমাইল হোসেন নামে এক যুবক। রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে।

মো. ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুরার উপজেলার বাসিন্দা। তিনি রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ছিলেন। তখন একটি পার্কিং করার সময় গাড়িটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে পড়তে যান। দেশে ছুটি কাটিয়ে দেড় মাস আগে অস্ট্রেলিয়ায় যান তিনি। তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬