আদালতে ডিম ও জুতার মালা নিয়ে হিরো আলম

২৮ আগস্ট ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

ডিম ও জুতার মালা নিয়ে আদালতে এসেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। জানা যায়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের জন্য তিনি ডিম ও জুতার মালা প্রস্তত করে এনেছেন। হিরো আলম আরাফাতের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেন।

এদিন আদালত হিরো আলমকে তার মেডিকেল সার্টিফিকেট আনতে বলেন। তার আইনজীবী সার্টিফিকেট আনতে পারবেন না বলে আদালতকে জানান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

আদালত থেকে বের হয়ে হিরো আলম বলেন, ‘আমাকে যে মারধর করা হয়েছে সেই ব্যথা এখনও রয়েছে। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারাও আজ আদালতে এসেছেন।’

জানা গেছে, উপ-নির্বাচনের দিন ২০২৩ সালের ১৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌঁড় দেন। পরে তিনি রামপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় সেই সময় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ (২৫)। মামলাটি তদন্তধীন অবস্থায় রয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬