অন্তর্বর্তী সরকারে কতজন থাকবে—জানালেন সেনাপ্রধান

০৭ আগস্ট ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
সেনাপ্রধান

সেনাপ্রধান © ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও জানান, এ সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন। বুধবার (৭ আগস্ট) সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা জানান।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন বলেও জানান তিনি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ওয়াকার-উজ-জামান আরও বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবে না।

সেনাপ্রধান বলেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিনদিন উন্নতি হচ্ছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদের কাজের প্রশংসা করেন। ছাত্রদের তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান সেনাপ্রধান।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬