চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারাল কলেজ শিক্ষক

১৪ জুন ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকচাপায় মো. জাহিদ শামসুল নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কল্যাণপুর ফকল্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদ শামসুল (৪৫) মোটরসাইকেল আরোহী নাচোল উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নাচোল ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় সড়কেই পড়ে থাকেন কলেজ শিক্ষক জাহিদ শামসুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়তে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। ট্রাকের আঘাতে মাথায় গুরুতর জখম ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬