বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

১২ মে ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) স্বাগত জানায়, তবে এর অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘আমরা এআইকে স্বাগত জানাই, তবে এর অপব্যবহার রোধ করার জন্য আইন প্রণয়নের মাধ্যমে আমাদের কিছু সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।’ 

গণভবনে আজ রবিবার তাঁর সঙ্গে বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অফ দ্য হোলি সি’র আর্চবিশপ কেভিন এস র‌্যান্ডালের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ‘আমরা সবাই মিলে আমাদের উৎসব উদযাপন করি।’ শেখ হাসিনা আর্চবিশপ কেভিন এস র‌্যান্ডালের মাধ্যমে পোপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আর্চবিশপ র‌্যান্ডাল জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন বেঠকে উপস্থিত ছিলেন

শুধু আকাশ নয়, মাটি পর্যবেক্ষণেই মিলবে ঝড়-বজ্রপাতের পূর্বাভাস
  • ০৭ মার্চ ২০২৬
বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করবে?
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির তল্লাশি …
  • ০৭ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে গিয়ে এক রাতে রাজধানীতে প্রাণ হারালেন ৪ জন
  • ০৭ মার্চ ২০২৬
নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নে…
  • ০৭ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞ…
  • ০৭ মার্চ ২০২৬