জাপা ও শরিকদের ৩২ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়েছে। সেই ৫টি আসনের প্রার্থীর বিষয়ে কিছু জানাননি তিনি।

তিনি আরও জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া জাপা ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

একাডেমিক প্রকাশকদের বিলিয়ন ডলারের ব্যবসা, কোন প্রকাশকের আয় …
  • ২৩ অক্টোবর ২০২৬
সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন থেকে বুয়েট, মাত্র তিন মাসের প্র…
  • ২৩ অক্টোবর ২০২৬
পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬