প্রতি ঘণ্টায় কতজন বাংলাদেশি বিদেশ যাচ্ছেন জানা গেল

১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

প্রতি ঘণ্টায় বাংলাদেশ থেকে ১৫২ জন কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্র্যাকের মাইগ্রেশান বিভাগ ও ইয়োথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এসব কথা জানান শরীফুল হাসান।

তিনি বলেন, ‘যারা বিদেশ যাচ্ছেন তারা দক্ষ না। বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের মধ্যে মাত্র দুই শতাংশ দক্ষ ও প্রফেশনাল। চলতি বছর এখন পর্যন্ত ১২ লাখ লোক বিদেশ গেছেন। গত বছর সাড়ে ১১ লাখ লোক বিদেশ গেছেন।’

শরীফুল হাসান বলেন, এখনো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকায় বিদেশ যাচ্ছেন লোকজন। অথচ সারাবিশ্বের অন্য দেশের চেয়ে আয় কম। বিদেশ যাওয়ার অন্যতম মাধ্যম থার্ড পার্টি। আর বিদেশে কর্মী পাঠানোর দিক থেকে সারাবিশ্বে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের সহযোগী পরিচালক আরও বলেন, বিশ্বের যেসব দেশ থেকে ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে বাংলাদেশ থেকে কেন মানুষজন সাগরপথে ঝুঁকি নিয়ে বিদেশ যাচ্ছে এসব এখন আলোচনার বিষয়। এছাড়াও সরকার নানা ভালো উদ্যোগও নিয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকের মাইগ্রেশান বিভাগ এখন পর্যন্ত ৩৫ হাজার জনকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে। এছাড়া ১৬ হাজার জনকে দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়াসহ নানা কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আরও উপস্থিত আছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের ডিপুটি সেক্রেটারি মির্জা শাকিলা দিল হাসিন, যুগ্ম সচিব আয়েশা হক, ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর ও ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষা বিভাগের পরিচালক সাফি রহমান খান।

ট্যাগ: বিদেশি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close