মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাপার চেয়ারম্যান জি এম কাদের

১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

ঢাকা-১৭ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ রোববার বেলা পৌনে ৩টার দিকে এই মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

এদিকে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান,  জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, সেই সিদ্ধান্ত বিকেলের মধ্যে জানাবে।

মুজিবুল হক চুন্নু বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। নিজেদের প্রয়োজনে আরও কয়েক ঘণ্টা সময় নেয়া হচ্ছে। 

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬