পায়ে হেঁটে হজযাত্রায় টেকনাফের শিক্ষক জামিল

১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
টেকনাফ থেকে হজযাত্রা শুরু করেন মোহাম্মদ জামিল

টেকনাফ থেকে হজযাত্রা শুরু করেন মোহাম্মদ জামিল © সংগৃহীত

পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মোহাম্মদ জামিল (৪৮)। তিনি টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক। টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ায় তাঁর বাড়ি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টেকনাফের জিরো পয়েন্ট থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর জানান, জামিলের হজে যাওয়ার জন্য টেকনাফ পৌরসভা থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে।

হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে জামিল বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল হেঁটে সৌদি আরব যাব। এ জন্য কয়েক বছর ধরে দৈনিক নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫-২০ কিলোমিটার হাঁটাহাঁটি করেছি।

জামিল বলেন, দিনে কমপক্ষে ৩৫-৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। আমি পারব, এটুকু মনোবল রয়েছে। প্রথমে ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশা আল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় আট হাজার কিলোমিটার হাঁটতে হবে। আমি এটুকু পথ পাড়ি দিয়ে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করব।

 

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close